Thursday, May 14, 2026

কিশোর কুমারের বাড়ি কিনে রেস্তোরাঁ বানালেন বিরাট, গাইলেন গান

Date:

Share post:

মুম্বইয়ে রেস্তোরাঁয় খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বলিউডের কিংবদন্তি গায়ক প্রয়াত কিশোর কুমারের বাড়ি কিনে সেখানে রেস্তোরাঁ বানিয়েছেন তিনি। সেই রেস্তোরাঁর ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিরাট। গাইলেন কিশোর কুমারের গানও।

সঙ্গীত শিল্পী কিশোর কুমারের ভক্ত বিরাট কোহলি। মুম্বইয়ে ‘গৌর কুঞ্জ’ নামে একটি বাড়ি ছিল কিশোর কুমারের। সেই বাড়িটি কিনেই রেস্তরাঁ বানিয়েছেন বিরাট। এই নিয়ে তিনি বলেন, “স্বর্গীয় কিশোরদার বাড়ি এটা। আমাদের পরিকল্পনার সঙ্গে খুব মিল রয়েছে এটার।” রেস্তরাঁ ঘুরে দেখানোর সময় বিরাটের সঙ্গে ছিলেন অভিনেতা মনিষ পলও। মনিষ বলেন, কিশোর-ভক্ত ভারতের প্রাক্তন অধিনায়ক। কিশোর-ভক্ত বলেই তাঁর বাড়ি কিনলেন বিরাট? তিনি বলেন, “কোনও কিছুই হঠাৎ করে হয় না। এমনটা হওয়ার কথা ছিল বলেই হয়েছে। কিশোরদার গান আমাকে স্পর্শ করে। তিনি এমন এক জন মানুষ যাঁর সঙ্গে দেখা করতে পারলে আমি ধন্য হতাম। ওঁর একটা আলাদা ক্যারিশমা ছিল।”

এদিকে রেস্তোরাঁয় বসে গান গাইলেন বিরাট। মুম্বইয়ে তাঁর রেস্তরাঁ চালু হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। সেই রেস্তরাঁতে বসেই কিশোর কুমারের গান গাইলেন বিরাট। ভারতের প্রাক্তন অধিনায়ক গাইলেন, “মেরে মেহবুব কয়ামত হোগি…”।

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

আরও পড়ুন:ভাত-ডালের সঙ্গে ঋদ্ধিকে আইসক্রিম খেতে দেখে চমকে গিয়েছিলেন বিরাট

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...