Tuesday, June 23, 2026

Weather forecast: লক্ষ্মী পুজোতেও বৃষ্টি ভিজবে বাংলা, আশঙ্কা করছে হাওয়া অফিস

Date:

Share post:

বৃষ্টি (Rain) যেন কিছুতেই বাংলার ভাগ্য থেকে সরছে না। ষষ্ঠী (Shasthi) থেকে দশমী (Dashami) দুর্যোগের আবহেই কেটেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এবার আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। এখনই বর্ষা বিদায় নয় বাংলা থেকে। লক্ষ্মীপুজোয় (Laxmi Puja) বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal), ভিজবে উত্তরবঙ্গও।

 

পুজো মিটেছে কিন্তু উৎসবের আবহ কাটেনি এখনও। সামনে লক্ষ্মীপুজো। কেমন থাকবে আবহাওয়া, প্রশ্ন এখন বঙ্গমনে। ঠিক তখনই দুঃসংবাদ দিল হাওয়া অফিস। আরও কিছুদিন থাকছে বাংলায় বর্ষার প্রভাব। সঙ্গে আবার রয়েছে ঘূর্ণাবর্ত, এই মুহূর্তে যা অবস্থান করছে দক্ষিণ অন্ধপ্রদেশে। সেখান থেকে একটি অক্ষরেখা উত্তর-পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত। যার জেরে জলীয় বাষ্প ঢুকছে ক্রমশ। আগামী কয়েক দিন হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। লক্ষ্মীপুজোর দিন দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী সোমবারের পর থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে বলে মনে করা হচ্ছে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...