Friday, May 15, 2026

অনুব্রতর মামলায় চার্জশিট জমা সিবিআইয়ের

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের মামলায় চার্জশিট জমা দিল সিবিআই। শুক্রবার আসানসোল আদালতে  ৫৭ দিনের মাথায় ৩৫ পাতার এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। সূত্রের খবর, চার্জশিটে অনুব্রত মণ্ডলের নাম রয়েছে।

আরও পড়ুন:গরু পাচারকাণ্ডে ধৃত সায়গলকে ফের জেল হেফাজতের নির্দেশ, জেলেই ইডির মুখোমুখি হবে অনুব্রত ঘনিষ্ঠ

এই চার্জশিটে অনুব্রতর সম্পত্তির ৫৩টি দলিল, ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের তথ্যের উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও অনুব্রতর নামে পাওয়া একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের কথাও রয়েছে এই চার্জশিটে।

এদিকে, গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনকে আজ আসানসোল সংশোধনাগারে জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। জানা গেছে, সায়গলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে এসেছেন ইডির আধিকারিকরা।ইডি সূত্রে খবর, কয়লা ও গরু পাচার মামলায় তাদের করা ইসিআইআর-এ যুক্ত করা হয়েছে সমস্ত নথি ও তথ্য। কয়লা পাচারে ইডির অভিযোগনামা ECIR HIU/17/2020। গরু পাচারে অভিযোগনামা KLZO/41/2020।এই দুই অভিযোগনামার সঙ্গে রাজ্য পুলিশের থেকে নেওয়া সমস্ত নথি যুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...