Wednesday, April 22, 2026

ফোটন কণার জরুরি ধাঁধার সমাধান, পদার্থ বিজ্ঞানে যুগান্তকারী আবিষ্কারে নোবেল জয় তিন বিজ্ঞানীর

Date:

Share post:

২০২২ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। আলাইন আস্পেক্ট, জন এফ ক্লাউসার এবং এন্টন জিলিঙ্গার কোয়ান্টাম মেকানিক্সে তাদের যুগান্তকারী কাজের জন্য পেলেন নোবেল। এই তিন বিজ্ঞানী নোবেল জিতেছেন ফোটন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য। ফোটন কণা সংক্রান্ত জরুরি ধাঁধার সমাধান করে কোয়ান্টাম তত্ত্বকে এগিয়ে দিয়ছেন তাঁরা।

৭৫ বছরের আলাইন আস্পেক্ট ফ্রান্সের প্যারিস সাক্লায় বিশ্ববিদ্যালয় এবং ইকোল পলিটেকনিকের অধ্যাপক। ৭৯ বছরের জন এফ ক্লাউসার রিসার্চ ফিজিসিস্ট হিসেবে কাজ করছেন আমেরিকার জেএফ ক্লাউসার এন্ড অ্যাসোসিয়েটসে। এছাড়াও ৭৫ বছরের এন্টন জিলিঙ্গার অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

জানানো হয়েছে, নোবেল জয়ী এই তিন বিজ্ঞানী এনট্যাঙ্গলড কোয়ান্টাম স্টেট নামক কিছুর উপর একটি সিরিজ পরীক্ষা চালিয়েছেন। সেখানে দুটি পৃথক কণা একটি এককের মতো আচরণ করে। তাদের গবেষণার ফলাফলগুলি কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম নেটওয়ার্ক এবং সুরক্ষিত কোয়ান্টাম এনক্রিপ্ট করা যোগাযোগের ক্ষেত্রে প্রভাব ফেলবে।এককথায়, কোয়ান্টাম কম্পিউটারগুলি কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে জটিল সমস্যার সমাধান করে যা সাধারণ কম্পিউটারের পক্ষে সম্ভব নয়।

Related articles

নির্বাচনের মুখে ‘কবি-কণ্ঠ’ দমনে মরিয়া কমিশন ও দিল্লি! হার্ভার্ড থেকে প্রতিবাদ কবি সুবোধ সরকারের

গণতন্ত্রের উৎসবের নামে রাজ্যে কি তবে জরুরি অবস্থার অঘোষিত মহড়া শুরু হল? প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আগের দিন...

গুগল সার্চ ট্রেন্ডে সবাইকে ছাপিয়ে মমতা-অভিষেক: মোদি-শাহ-শুভেন্দু ত্রয়ী ধরাশায়ী

এ যেন কার্যত ভোটের আগেই ভোটের ফল। প্রথম দফা নির্বাচনের আগেই পিছিয়ে পড়লেন মোদি-শাহ। বাংলার জনগণের মন থেকে...

কার ভুলে ভোটাধিকার থেকে বঞ্চিত: ২৭ লক্ষের মাত্র ১৩৬ জনকে ভোটাধিকার ট্রাইবুনালের!

রাজ্যের ন্যায্য ভোটাররা ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত না হন তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা...

হার নিশ্চিত বুঝে পুলিশ-দাওয়াই! নন্দীগ্রামে শুভেন্দুর নির্দেশে কমিশন-অরাজকতার পর্দাফাঁস

নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া। যদিও তার মধ্যে বাঁধ সেধেছে বিরোধী দলনেতার...