Tuesday, June 23, 2026

হরিদেবপুরের ছায়া চুঁচুড়ায়! প্রেমিকার বাবা-মায়ের মারে প্রাণ হারালেন যুবক

Date:

Share post:

হরিদেবপুরের ছায়া হুগলির (Hoogli) চুঁচুড়ায়। প্রেমিকার বাবা-মায়ের আক্রমণে মৃত্যু যুবকের! নাবালিকা (Minor) মেয়ের সঙ্গে প্রেম মেনে নিতে না পেরে যুবককে কাটারি, লাঠি দিয়ে মারা হয় বলে অভিযোগ। রাতেই মৃত্যু হয় রহিত রাম (Rohit Ram) নামে ওই যুবকের। পলাতক অভিযুক্ত দম্পতি।

চুঁচুড়া কালীতলার বাসিন্দা রহিত রামের সঙ্গে বছর দুয়েক ধরে প্রেমের সম্পর্ক ঝিঙে পাড়ার এক নাবালিকার। রহিত ঝিঙেপাড়ায় একটি মুদিখানা দোকানে কাজ করতেন। সেখানেই প্রেম। তিনবার মেয়েটিকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন রহিত। পুলিশের সাহায্যে ফিরিয়ে আনা হয়। গত সেপ্টেম্বর (September) মাসে বিহারের সমস্তিপুরে নাবালিকাকে নিয়ে পালায় রহিত। ফিরিয়ে আনার পর হোমে ঠাঁই হয় নাবালিকার। যুবককে পাড়ায় ঢুকতে বারণ করে নাবালিকার মা-বাবা। শুক্রবার, ঝিঙেপাড়ায় একটি আটাকলে কাজ করছিলেন রহিত। রাত নটা নাগাদ নাবালিকার মা-বাবা কাটারি বাঁশ নিয়ে চড়াও হন তাঁর উপর। ঘটনার ভাইরাল ভিডিওয় দেখা যায় যুবকে কাটারি-বাঁশ দিয়ে মারধর করা হচ্ছে। এলোপাথাড়ি মারা হয়। স্থানীয়রা আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে রাত বারোটা নাগাদ রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃতের মা ফুলকুমারী রাম বলেন, “তাঁদের মেয়ের সঙ্গে আমার ছেলের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই কারণেই ছেলেটিকে মেরে ফেললেন। আমরা বারণ করতাম ছেলেকে মেলামেশা করতে। ও শুনত না”। ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।

আরও পড়ুন:মা–মেয়ে, দু’জনের সঙ্গে ঘনিষ্ঠতাই অয়ন খু*নের মূল কারণ!

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...