Thursday, May 14, 2026

শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা শ্যামল আদকের অফিস সিল করল পুলিশ

Date:

Share post:

কাঁথির পাশাপাশি শিল্প শহর হলদিয়াতেও দুর্নীতির অভিযোগে প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে তল্লাশি অভিযান ‌চালানো হল।শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা তথা হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের অফিসে চলল তল্লাশি। তাঁর অফিসও সিল করে দেওয়া হয়।

দিনভর তদন্ত চালাল পুলিশ। কাঁথি পুরসভার দুর্নীতির তদন্তের পাশাপাশি হলদিয়া পুরসভাতেও দিনভর প্রাক্তন চেয়ারম্যান শ্যামলকুমার আদকের সময়কার নথি খতিয়ে দেখল পুলিশ। শ্যামলের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ রয়েছে।
২০২১ সালের অগাস্টে টেন্ডার দুর্নীতি নিয়ে হলদিয়ার ভবানীপুর থানায় শ্যামল আদকের বিরুদ্ধে এফআইআর করে তৎকালীন পুরবোর্ড। সেই মামলায় ফের নতুন করে এদিন তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
কয়েক দিন আগেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতা হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্য়ামল আদকের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়।
অভিযোগ, চেয়ারম্যান থাকাকালীন নিজের আত্মীয়ের সংস্থাকে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন শ্যামল। এই অভিযোগের ভিত্তিতে শ্যামলের বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের হয়। তার ভিত্তিতেই চলে তল্লাশি।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, আইন আইনের পথে চলবে। কেউ তো কাউকে মিথ্যা মামলায় জড়াতে পারে না।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...