Friday, April 3, 2026

ভারতীয় দলে সুযোগ না পেয়ে হতাশ পৃথ্বী

Date:

Share post:

ভারতীয় দলে সুযোগ না পেয়ে ক্ষোভপ্রকাশ করলেন পৃথ্বী শ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে সুযোগ না পেয়ে হতাশ পৃথ্বী। বললেন, আমি হতাশ। রান করছি। কঠোর পরিশ্রম করছি। তা-ও সুযোগ পাচ্ছি না।

এদিন এক সাক্ষাৎকারে পৃথ্বী বলেন, “আমি হতাশ। রান করছি। কঠোর পরিশ্রম করছি। তা-ও সুযোগ পাচ্ছি না। ঠিক আছে, নির্বাচকরা যখন মনে করবেন দলে নেবেন। আমি খেলার জন্য সব সময় তৈরি আছি। যা যা সুযোগ পেয়েছি, নিজের সেরাটা মেলে ধরেছি। সেটা ভারত ‘এ’ দলের হয়ে হোক বা অন্য দলের হয়ে। সব সময় নিশ্চিত করার চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার এবং ফিটনেসের মান সেরা জায়গায় রাখার।”

ভারতীয় দলে ফেরার ব্যাপারে কি আপনি আশাবাদী? এই প্রশ্নের উত্তরে পৃথ্বী বলেন, “ছন্দে ফিরেছি। ভারতীয় দলেও ফিরব। ভারতীয় দলে ফিরতে আমি বদ্ধপরিকর।”

আরও পড়ুন:ম‍্যাচের সেরা হয়ে কী বললেন শেফালি?

Related articles

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...