Saturday, May 16, 2026

সায়গল হোসেনকে হেফাজতে পেতে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন ইডির

Date:

Share post:

গরুপাচার মামলায় অভিযুক্ত সায়গল হোসেনকে হেফাজতে পেতে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানাল ইডি। সূত্রের খবর, এই মামলাকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আর্জি জানানো হয়েছে। জানা গেছে, প্রয়োজনে রবিবার ছুটির দিন, এমনকি রাতেও শুনানির জন্যও তারা প্রস্তুত ।

আরও পড়ুন:সায়গলকে দিল্লি নিয়ে যেতে ‘গলদঘর্ম’ ইডি, সোমবার হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা

এর আগে সায়গলকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডির আবেদন খারিজ করে দেয় আসানসোল আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানায় ইডি। মঙ্গলবার সেই শুনানি হওয়ার কথা ছিল। তবে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানোয় ছুটির দিনই খুলতে পারে হাই কোর্ট। গরুপাচার মামলায় সিবিআইয়ের পর সায়গল হোসেনকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে আসানসোল জেলে রয়েছেন তিনি।

গরু পাচার মামলায় সায়গল হোসেনকে আগেই গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, তদন্তে নেমে, সায়গল হোসেনের ফ্ল্যাট, বাড়ি, জমি মিলিয়ে যে পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে, তা একজন রাজ্য পুলিশের কনস্টেবলের আয়ের সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। যার প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এই সম্পত্তি কি সায়গলের ? নাকি তাঁর নামে অন্য কেউ সম্পত্তি কিনেছে ? এই বিপুল টাকার উৎস কী ?সিবিআই-এর পর ইডিও এই মামলায় সক্রিয় হয়ে উঠেছে। জেলে গিয়ে সায়গলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপরই সায়গল হোসেনকে হেফাজতে পেতে চায় ইডি।

Related articles

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...