Tuesday, June 23, 2026

বন্দে ভারতে এবার যান্ত্রিক ক্রুটি, দুর্ভোগে যাত্রীরা

Date:

Share post:

মোদির স্বপ্নের বন্দে ভারত উদ্বোধনের পর থেকেই একের পর এক বিপত্তি। কখনও মোষের ধাক্কা,কখনও আবার গরুর। তবে এবার সমস্যা হল চাকার। ট্রেনের চাকার বেয়ারিংয়ে গণ্ডগোল থাকায় দুই স্টেশনের মাঝে দাড়িয়ে গেল সেমি-হাই স্পিড ট্রেন। যাত্রীদের হেঁটে যেতে হল স্টেশন অবধি। সেখান থেকেই তাদের শতাব্দী এক্সপ্রেসে চাপিয়ে গন্তব্য দিল্লিতে পৌঁছে দেওয়া হল।

আরও পড়ুন:যান্ত্রিক গোলযোগের জের, ফের করাচিতে বিমানের জরুরি অবতরণ

জানা গিয়েছে, নয়া দিল্লি-বারাণসী রুটের বন্দে ভারত এক্সপ্রেসে চাকার বেয়ারিংয়ে সমস্যার কারণেই চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।শনিবার উত্তর সেন্ট্রাল রেলওয়ের ডানকৌর ও ওয়ার স্টেশনের মাঝেই আচমকা দাঁড়িয়ে পড়ে সেমি হাই স্পিড ট্রেনটি। সি-৮ কোচের ট্রাকশন মোটরের বেয়ারিংয়ে সমস্যা থাকায় দাঁড়িয়ে যায় ট্রেনটি। সেটি দ্রুত সারাই করা হলেও, টায়ারের সমস্যায় মাঝপথেই দাঁড়িয়ে থাকে দ্রুতগতির ট্রেনটি। বাধ্য হয়েই যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। নয়া দিল্লি থেকে আনানো হয় শতাব্দী এক্সপ্রেস। খুরজা স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের তুলে দেওয়া হয় সেই ট্রেনে।

বিগত তিনদিন ধরেই সংবাদের শিরোনামে থেকেছে বন্দে ভারত এক্সপ্রেসটি। গত বৃহস্পতিবারই মুম্বই-গান্ধীনগরগামী বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে এক পাল মোষকে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের সামনের অংশ। এর ২৪ ঘণ্টার মধ্যেই ট্রেনের ‘নোস কোন’টি বদলে ফেলা হলেও, ট্রাকে নামতেই শুক্রবার ফের গরুকে ধাক্কা মারে ওই ট্রেন। এবারও ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের সামনের দিকের সামান্য অংশ। দুই দুর্ঘটনার পর এবার চাকার সমস্যা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...