Saturday, May 16, 2026

কলসেন্টারের আড়ালে ভয়ঙ্কর চক্র! বিধাননগর পুলিশের তৎপরতায় পর্দা ফাঁস

Date:

Share post:

বিধাননগর পুলিশের (Bidhannagar Police) তৎপরতায় পর্দা ফাঁস ভুয়ো কলসেন্টারের (Callcentre)। গ্রেফতার ২৬ জন। প্রাথমিক ভাবে পুলিশের মনে হয়, অন্যান্য ভুয়ো কলসেন্টারের মতো সেই একই ধরনের কাজ এদের। ঝাঁ-চকচকে বিল্ডিং ভাড়া করে, তারপর হয় অনলাইন টেকনোলজিকাল সহায়তা দেওয়ার নাম করে বা ঋণ পাইয়ে দেওয়ার নাম করে লোক ঠকানোর ব্যবসা। কিন্তু তদন্তে নেমে আরও ভয়ঙ্কর এক চক্রের হদিশ মিলেছে।

বিধাননগর পুলিশ জানিয়েছে, কাজ প্রথমে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে গ্রাহকদের থেকে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ নথি এবং ছবি আদায় করত এই ভুযো কল সেন্টার। তারপর সেই ছবির সঙ্গে অশ্লীল ছবি জুড়ে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা হত। সম্মানহানি ও সামাজিক প্রতিষ্ঠা নষ্টের ভয়ে অনেকে টাকা দিয়েও ফেলেন।

গোপন সূত্রে খবর পেয়ে, সাব ইন্সপেক্টর প্রতাপাদিত্য মণ্ডলের নেতৃত্বে অভিযানে নেমে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে অসংখ্য মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার এবং রাউটার।

 

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...