Sunday, May 24, 2026

স্বদেশী পণ্যে জোর দিতে আমদানি ক্ষেত্রে কড়া নিয়ম আনতে চলেছে মোদি সরকার

Date:

Share post:

স্বদেশী পণ্যে জোর দিতে আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী(Prime Minister)। আর সেই পথে হেঁটে বিদেশি পণ্য আমদানির(Import) ক্ষেত্রে কঠোর হতে চলেছে ভারত সরকার(Indian Govt)। ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি সূত্রে জানানো হয়েছে, বিদেশি খাদ্য উৎপাদন সংস্থা যারা এদেশে খাদ্য পাঠায়, এদের মধ্যে যারা দুধ এবং মাংসের পণ্য রফতানি করতে চায়, তাদেরকে এবার থেকে কেন্দ্রের কাছে রেজিস্টার করতে হবে নিজের সংস্থাকে। নয়া নিয়মটি ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ভারতে মাংস, দুধ এবং শিশুদের খাদ্যের মতো পণ্য রফতানি করতে হলে বিদেশি খাদ্য উৎপাদন সংস্থাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

বিদেশ থেকে আসা পণ্যগুলির মধ্যে রয়েছে পোল্ট্রি, মাছ, ডিম, শিশু খাদ্য। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সোমবার দেশের সমস্ত বিভিন্ন গুণমান নির্ণায়ক সংস্থাগুলির একত্রিতকরণের কথাও বলেন। এও বলা হয় ভারতে আসা পণ্যগুলিকে অবশ্যই আন্তর্জাতিক মানের মান পূরণ করতে হবে৷ এর ফলে ‘ব্র্যান্ড ইন্ডিয়া’ তৈরিতে সহায়তা করবে এই নিয়ম৷ কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিআইএস, রেল বা প্রতিরক্ষা ক্ষেত্রগুলিকে এই নিয়মের আওতায় আনার চেষ্টা করা হবে৷ FSSAI রফতানিকারক দেশগুলির উপযুক্ত কর্তৃপক্ষকে নির্মাতাদের তালিকা এবং যারা এই খাদ্য পণ্যগুলি ভারতে রফতানি করতে চায় তাদের তালিকা সরবরাহ করার জন্য অনুরোধ করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে, FSSAI তার পোর্টালে এই সুবিধাগুলি রেজিস্টার  করবে।

Related articles

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...