Tuesday, February 24, 2026

হাওড়া-বর্ধমান শাখায় টানা ১১ দিন বাতিল কয়েকটি লোকাল ট্রেন

Date:

Share post:

আজ থেকেই শক্তিগড় রেল লাইনে কাজ শুরু করেছে পূর্ব রেল। তাই আজ থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।

পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নন-ইন্টারলকিং সংক্রান্ত কাজের পর যে সমস্ত কাজ বাকি রয়েছে, তার নিষ্পত্তির জন্য  আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় শক্তিগড়ে চার ঘণ্টা(সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত) ট্র্যাফিক ব্লক থাকবে। সেজন্য কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবারের পর থেকে পরিষেবা ফের স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:বদলাচ্ছে ট্রেনের সময়, একাধিক ট্রেনের নয়া সময় সূচি ঘোষণা ভারতীয় রেলের

একনজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকাগুলি-

হাওড়া থেকে ৩৬৮২৩ (কর্ড লাইন), ৩৭৮২৫ (মেন লাইন) এবং ৩৬৮২৫ (কর্ড লাইন) বর্ধমান লোকাল বাতিল থাকবে। আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ওই তিনটি ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

বর্ধমান থেকে কোন কোন লোকাল ট্রেন চলবে না? ৩৭৮২৬ (মেন লাইন), ৩৬৮৩৮ (কর্ড লাইন) এবং ৩৬৮৪০ (কর্ড লাইন) বর্ধমান-হাওড়া বাতিল থাকবে। ২২ অক্টোবর (শনিবার) পর্যন্ত ওই তিনটি ট্রেন চলবে না।

spot_img

Related articles

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির...

ফের মমতার অভিযোগেই মান্যতা, SIR প্রক্রিয়া পরিচালনায় কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে কমিশন: তোপ তৃণমূলের

বাংলায় SIR প্রক্রিয়া পরিচালনার উপর কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশনকে...

T20 WC: শ্রীলঙ্কার নতুন শর্ত, জটিল অঙ্কে ইডেনে সেমিফাইনাল ম্যাচ

জটিলতার আবর্তে ইডেনে(Eden) টি২০ বিশ্বকাপের(T20 World cup) সেমিফাইনাল। সূচি অনুসারে শর্তসাপেক্ষে ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল দিয়েছিল আইসিসি(ICC)। কিন্তু...

বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ 

রাতের অন্ধকারে রাস্তায় বোমা (Bomb in Behala) ফেলে গেল কে, সোমবার রাতে বেহালার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়...