Thursday, June 11, 2026

করোনা অতীত! টিকিট বিক্রি করে ৯২ শতাংশ আয় বাড়ল রেলের

Date:

Share post:

করোনা অতিমারির (Corona Pandemic) কারণে ভারতীয় রেলের (Indian Railways) রোজগার (Income) তলানিতে ঠেকেছিল। বহু চেষ্টা করেও লাভের লাভ কিছুই হয়নি। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারি (February) থেকে বদলাতে শুরু করে পরিস্থিতি। এপ্রিল (April) থেকে অক্টোবর (October) মাস পর্যন্ত টিকিট বিক্রি (Ticket Selling) করে রেল ইতিমধ্যে আয় করেছে ৩৩ হাজার ৪৭৬ কোটি টাকা। আর ভারতীয় রেলের এমন লক্ষ্মীলাভে রীতিমতো মুখে চওড়া হাসি ভারতীয় রেলের উচ্চপদস্থ আধিকারিকদের। যা গতবছরের হিসাব অনুযায়ী প্রায় ৯২ শতাংশ বেশি।

২০২১-২২ সালের প্রথম ৬ মাসে টিকিট বিক্রি করে রেলের আয় হয়েছিল ১৭ হাজার ৩৯৪ কোটি টাকা। কিন্তু চলতি বছরে রেল লক্ষ্যমাত্রা নিয়েছে টিকিট বিক্রি করে ৫৮ হাজার ৫০০ কোটি টাকা আয় করার। গতবছর এই সময় যেখানে ৩৪.৫ কোটি মানুষ টিকিট সংরক্ষণ (Ticket Reservation) করেছিল, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪২.৯ কোটিতে। ফলে একধাক্কায় এই বিভাগে রোজগার ৬৫ শতাংশ বেড়ে হয়েছে ২৬ হাজার ৯৬১ কোটি টাকা। একই ভাবে ওই সময়কালেই অসংরক্ষিত বিভাগে রোজগার ৫ গুণ বেড়েছে। ফলে তা দাঁড়িয়েছে ৬ হাজার ৫১৫ কোটি টাকা। সম্প্রতি রেল মন্ত্রকের (Ministry of Railways) তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে।

এদিকে উল্লেখযোগ্যভাবে করোনা অতিমারির পর থেকেই নতুন করে ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর রেল। গত মাসেই ভারতীয় রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে সমস্ত স্টেশনের দৈনিক আয় ১৫ হাজারেরও কম সেই সমস্ত স্টেশনগুলিতে দাঁড়াবে না মেল (Mail) ও এক্সপ্রেস (Express) ট্রেন। কারণ হিসেবে দেখানো হয় একটি স্টেশনে ট্রেন থামিয়ে ফের চালু করতে যা বিদ্যুৎ (Electricity) খরচ হয়, তা প্রায় সাতশো টাকার উপর। পাশাপাশি কর্মচারীদের বেতন, সাফাই এবং যাত্রীদের পরিষেবার দায় সব মিলিয়ে খরচ বিশাল। আর সেইসব বিষয় মাথায় রেখেই খরচ কমিয়ে নিজেদের লাভের অঙ্ক বাড়াতে চাইছে রেল।

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...