Thursday, May 14, 2026

কুদঘাটের বাবুরাম ঘোষ রোডে গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল

Date:

Share post:

কুদঘাটের বাবুরাম ঘোষ রোডে গুদামে ভয়াবহ আগুন।বৃহস্পতিবার সকালে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তারা। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায় নি। কী থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে গুদামের চারপাশে বেশ কিছু আবাসন থাকায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন লেগে মৃত কমপক্ষে ১২

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টার কিছু আগে গুদামটিতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন। গুদামের ভেতরে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়তে থাকে।এমনকি গুদামটিত্ লাগানো থাকা টিনের শেডটি বিকট আওয়াজে ভেঙে পড়ে।

খবর পেয়ে আগুন নেভাতে প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে। পরে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছয় আরও চারটি ইঞ্জিন। তবে ঘটনাস্থলের সামনের রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ হওয়ার ইঞ্জিন ঢুকতেও সমস্যা হচ্ছে।স্বভাবতই বাধার মুখে পড়তে হচ্ছে দমকলকে।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...