Saturday, April 18, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বোর্ড সভাপতি থেকে সরে যাওয়ার পর মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, সারা জীবন কেউ প্রশাসক থাকতে পারে না। সবাইকেই জীবনের একটা সময় প্রত্যাখ্যাত হতে হয়।

২) বিসিসিআই সভাপতির পদ ছেড়ে এবার অন‍্য ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এক বেসরকারি ব‍্যাঙ্কের অনুষ্ঠানে এসে এমনটাই ইঙ্গিত দিলেন মহারাজ। তবে ভবিষ্যতে কী করবেন তিনি তা স্পষ্ট করে না বললেও অন্য কিছু করার কথা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

৩) রজার বিনি বোর্ডের মসনদে আসতে চলায় খুশি ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। খোঁচা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বললেন, রজার বিনি বোর্ড সভাপতি হওয়ায় ব্যাপক আনন্দ হচ্ছে।

৪) এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। বৃহস্পতিবার সেমিফাইনালে থ‍াইল‍্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পাঁকা করলেন হরমনপ্রীত কৌররা। থাইল্যান্ডকে ৭৪ রানে হারায় ভারতের প্রমিলা ব্রিগেড। ম‍্যাচের সেরা শেফালি ভর্মা। ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা।

৫) কাজে এল না কে এল রাহুলের অর্ধশতরান। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখল রোহিত শর্মা, কে এল রাহুলরা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে হারল টিম ইন্ডিয়া।

৬) আগামি বছর মার্চ মাস থেকে শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল । ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই শুরু হবে মেয়েদের আইপিএল, এমনটাই খবর এক সর্বভারতীয়র সংবাদ সংস্থার।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

Related articles

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...

রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা ঢোকা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন...

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

মাঝে অনেক বছরের অপেক্ষা! এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে।...

অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের...