Saturday, May 16, 2026

মা*দক সহ গ্রেফতার বিজেপি যুব মোর্চার সভাপতি, নিন্দায় সরব তৃণমূল

Date:

Share post:

মাদক (Drugs) সহ গ্রেফতার (Arrest) নকশালবাড়ির মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি (President of BJP Youth Morcha) সুমন বর্মন (Suman Burman)। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে (Accused) ২৫ বোতল কাফ সিরাপ (Cough Syrup) সহ হাতেনাতে গ্রেফতার (Arrest) করে খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, নকশালবাড়ির (Nakshalbari) এই যুব নেতার সঙ্গে মাদক পাচারকারীদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সুমন। পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের পঞ্চায়েত সমিতির নির্বাচনে (Election of Panchayat Samiti) বিজেপির হয়ে লড়াই করেছিলেন তিনি।

ঘটনায় বিজেপিকে তুলোধনা করতে ছাড়েনি তৃণমূল (TMC)। এদিন সুমনের গ্রেফতারির পর জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, বিজেপি যে কোনও কারণে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। যিনি গ্রেফতার হয়েছেন, তিনি পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিজেপির হয়ে লড়াই করেছিলেন। বিজেপির বেশিরভাগ নেতাই দুর্নীতিপরায়ণ (Corrupt)। তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

তবে ঘটনার দায় নিজের কাঁধে নেয়নি বিজেপি (BJP)। জেলা সভাপতি আনন্দময় বর্মণ সাফ জানিয়ে দিয়েছেন, ধৃত ব্যক্তি দলের কোনও পদেই ছিলেন না। উনি দলের কোনও সাধারণ সমর্থক হতে পারেন। তবে দল এমন কোনও ব্যক্তিকেই সমর্থন করে না। আইন আইনের মতো চলবে। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে তার যথাযথ শাস্তি হোক।

আরও পড়ুন- নিলামে উঠতে চলেছে দিয়েগো মারাদোনার “হ্যান্ড অফ গড”-এর ফুটবলটি

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...