Tuesday, June 2, 2026

শাহের বাড়িতে পাঁচ ফুটের সাপ, নাগের নাগাল পেতে নাকাল বনবিভাগ

Date:

Share post:

৫ ফুট লম্বা বিশাল সাপ ঢুকে পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) বাড়িতে। ভিভিআইপির বাড়িতে নাগ বাবাজির উপস্থিতি প্রকাশ্যে আসতেই রীতিমতো হুলুস্থুল বেধে যায় নিরাপত্তারক্ষীদের মধ্যে। খবর যায় বনদফতরে(Forest office)। এই সাপের নাগাল পেতে রীতিমতো নাকাল হতে হল বনকর্মীদের। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় শাহের পরিবারের সদস্যদের মধ্যে। যদিও সাপটি বিষধর নয় বলেই জানা গিয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার শাহের বাড়িতে সাপের উপস্থিতি খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। সাপটিকে আয়ত্তে আনতে বেশ বেগ পেতে হয় তাদের। নিরাপত্তারক্ষীদের ঘরের কাছে কাঠের পাটাতনের মধ্যে লুকিয়ে ছিল সাপটি। জানা গেছে ৫ ফুট লম্বা এই সাপটি নির্বিশেষ ঢোঁড়া প্রজাতির। যার পোশাকি নাম ‘এশিয়াটিক ওয়াটার স্নেক’ (Asiatic water snake)।

বন্যপ্রাণ বিভাগের কর্তার কথায়, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকদের ধন্যবাদ জানাতে চাই। কারণ তাঁরা নিজেরা কোনও হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের খবর দিয়েছেন। অনেকক্ষেত্রেই উত্তেজনা ও আতঙ্কের বশে নিজেরাই সাপকে মেরে ফেলে। তবে এক্ষেত্রে তেমনটা করা হয়নি।”

Related articles

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...