Saturday, May 16, 2026

রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, নবান্নের বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশ

Date:

Share post:

করোনা কাটতেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বাংলায় এখনও প্রায় ৩১ হাজার মানুষের শরীরে ডেঙ্গির (Dengue) সংক্রমণ ধরা পড়েছে। এই পরিস্থিতে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে কোন কোন জেলায় ডেঙ্গির সংক্রমণ কতটা বেড়েছে তার গত এক সপ্তাহের রিপোর্ট পেশ করা হয়। নবান্নের (Nabanna) বৈঠকে একটি বিস্তারিত প্রেজেন্টেশন দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

গত সপ্তাহের খতিয়ান-
উত্তরের দার্জিলিঙের মাটিগাড়া এলাকায় সবচেয়ে বেড়েছে ডেঙ্গি। ৫৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
জলপাইগুড়ির মাল মহকুমায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ডেঙ্গি সংক্রমণ হয়েছে। ৩৯ জন নতুন আক্রান্ত হয়েছেন।


মুর্শিদাবাদের লালগোলাতে সবচেয়ে বেশি বেড়েছে ডেঙ্গি। সেখানে ৮৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
বাঁকুড়ায় নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত ৩৯ জন।
হাওড়ার জগাছা এলাকায় আক্রান্তের সংখ্যা ৪০।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বাড়ছে ডেঙ্গি। এই দুই এলাকায় নতুন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৬ ও ৩৫।

ডেঙ্গি রুখতে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার প্রচার চালাচ্ছে প্রশাসন। পাশাপাশি, মশারি টাঙিয়ে ঘুমোনো, সন্ধে হলেই যথাসম্ভব জানালা, দরজা বন্ধ রাখা, বাড়িতে জল জমতে না দেওয়া, পুরনো পাত্রে জমা জল ফেলে দেওয়া- এসব করতে নির্দেশ ফের দেওয়া হয়েছে।

আরও পড়ুন- শিয়ালদহ মেন লাইনে ১২ ঘন্টায় ৪২ টি লোকাল ট্রেন বাতিল

 

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...