Tuesday, February 3, 2026

ভারতীয় দলে যোগ দিয়ে আবেগপ্রবণ শামি, প্রস্তুতি ম‍্যাচে অজিদের বিরুদ্ধে নিলেন তিন উইকেট

Date:

Share post:

সব জল্পনা কাটিয়ে টি-২০ বিশ্বকাপে প্রথম ১৫ জনের দলে জায়গা করেছেন মহম্মদ শামি। গত বছর টি-২০ বিশ্বকাপের পর আর ক্রিকেটের ছোট ফর্ম‍্যাটে খেলা হয়নি শামির। দীর্ঘ একবছরের পর ফের টি-২০ ম‍্যাচে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে দলে সুযোগ পেয়েছেন। আর সুযোগ পেয়েই নিজেকে ফের একবার প্রমাণ করেছেন তিনি। বল হাতে নিয়েছেন তিন উইকেট। এক ওভার বল করে চার রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।

সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে আবেগপ্রবণ শামি। টি-২০ দলের প্রবেশ পথ যে সোজা ছিল না। সেই কথা লিখলেন তিনি। টুইটারে নিজের অনুশীলনের একটি ভিডিও দিয়ে শামি লেখেন,” কঠিন পরিশ্রম, দায়বদ্ধতা ও একাগ্রতা আবার দলে সুযোগ করে দিয়েছে। পরিশ্রমের পুরস্কার পেয়েছি। দলে ফেরার থেকে ভাল অনুভূতি আর হয় না। বিশ্বকাপের জন্য মুখিয়ে আছি।”

টি-২০ বিশ্বকাপের আগে যশপ্রীত বুমরাহ ও দীপক চাহার চোট পাওয়ার পরে শেষ মুহূর্তে শামিকে পরিবর্ত হিসাবে ভারতীয় দলে নেওয়া হয়। আর তাকে দলে নেওয়ায় যে কোন ভুল হয়নি সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে নেমে নিজেকে ফের একবার প্রমাণ করলেন শামি।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে বোলিং-লাইন কেমন হবে? এখনই জানাতে নারাজ রোহিত

spot_img

Related articles

SIR বিরোধিতায় বড় কর্মসূচির পথে তৃণমূল! মঙ্গলের দুপুরে বঙ্গভবনে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর 

বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ আঁতাতে তৈরি SIR বিরোধিতায় দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার...

আজ ইডি-আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি 

আইপ্যাক অফিসে ইডি হানার ঘটনায় (ED raid in ipac office) মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। গত...

আজ থেকে চলতি বিধানসভার শেষ অধিবেশন, অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য তৈরি রাজ্য

মঙ্গলবার থেকে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে অন্তর্বর্তীকালীন বাজেট (Interim Budget)পেশ...

আজকের রাশিফল

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল মেষ: দূর প্রান্ত বা বিদেশে...