Thursday, March 12, 2026

কংগ্রেসে যোগ দিলেন ফরোয়ার্ড ব্লকের বহিষ্কৃত নেতা ভিক্টর

Date:

Share post:

অবশেষে কংগ্রেসে যোগ দিলেন ফরোয়ার্ড ব্লকের নতুন প্রজন্মের জনপ্রিয় নেতা ভিক্টর আলি ইমরান রামজ ওরফে ভিক্টর। যখন মল্লিকার্জুন খাগড়ে ও শশী থারুরের মধ্যে দলের শীর্ষ পদের বসার লড়াই চলছে, সর্বভারতীয় সভাপতি পদে ভোটদান পর্ব চলাকালীনই কংগ্রেসের হাত ধরলেন ফরোয়ার্ড ব্লকের বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন বিধায়ক ভিক্টর।

আরও পড়ুন: ২২ বছর পর কংগ্রেস সভাপতি নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, ভোট পড়ল ৯০ শতাংশ

গতকাল, সোমবার প্রদেশ কংগ্রেসের সদর দফতরে যান বিক্ষুব্ধ ফরোয়ার্ড ব্লক নেতা তথা প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইদানি ও তাঁর ভাইপো ভিক্টর। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরির সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের।

বৈঠক শেষে অধীরের হাত থেকে পতাকা তুলে নিয়ে কংগ্রেসে যোগদান করেন আলি ইমরান রামজ ওরফে ভিক্টর। অন্যদিকে হাফিজ আলম সাইদানি তাঁর কিছু অনুগামীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। তবে প্রাক্তন মন্ত্রীর কংগ্রেসে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

spot_img

Related articles

বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

রাজ্য সরকারের উদ্যোগে যখন বাংলায় শিক্ষক নিয়োগ হচ্ছে। তখন একাংশের উস্কানিতে উত্তেজনা ছড়াচ্ছে। বৃহস্পতিবার (Thursday) বিকাশ ভবনের (Bikash...

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ শ্রমিকদের, আশঙ্কাজনক ২৬!

নয়ডার (Noida) একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্তত ২৬ জন কর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে...

বিমানদা, সামনে আসুন না: বামফ্রন্ট চেয়ারম্যানকে সামনের সারিতে এনে ফের সৌজন্যের নজির গড়লেন মমতা

রাজনৈতিক সৌজন্য থেকে কখনও সরে আসেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, লোকভবনে বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র...

আজ রাজ্যের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা

বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ (cloud Thursday)। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার খুব বড় পরিবর্তন না হলেও রোদের দাপট...