Friday, June 5, 2026

হ*ত্যা নয় আত্মহ*ত্যা, অভিনেত্রী পল্লবী মৃত্যু মামলায় পুলিশ চার্জশিট দিতেই জামিনে মুক্ত প্রেমিক

Date:

Share post:

গত ১৫ মে সকালে গড়ফার ফ্ল্যাট থেকে বাংলা সিরিয়ালের তারকা অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। যা নিয়ে সে সময় তোলপাড় হয়েছিল। পল্লবীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর প্রেমিক তথা লিভ-ইন-পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ।৯০ দিনের তদন্তের শেষে আদালতে চার্জশিট পেশ করে গড়ফা থানার তদন্তকারীরা। চার্জশিটে উল্লেখ, হত্যা নয় টেলিতারকা তথা পল্লবী দে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন:পল্লবীর কোনও অ্যাকাউন্ট থেকে মোটা টাকা লেনদেন হয়নি, দাবি পুলিশের

এদিকে তদন্ত চললেও জামিন পেয়েছেন সাগ্নিক। ১৫০৬ পাতার চার্জশিটে পল্লবীর প্রেমিক সাগ্নিকের বিরুদ্ধে অপেক্ষাকৃত লঘু ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, মারধর, হুমকির অভিযোগ আনা হয়েছে। অথচ, এই জনপ্রিয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর পর তাঁর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে গড়ফা থানার পুলিশ প্রথমে খুন (৩০২), অপরাধমূলক ষড়যন্ত্র (১২০বি), সম্পত্তি আত্মসাৎ (৪০৩) এবং বিশ্বাসভঙ্গের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছিল।

পুলিশ সূত্রে খবর, খুন, ষড়যন্ত্র, সম্পত্তি আত্মসাৎ এবং বিশ্বাসভঙ্গের মতো অপরাধের কোনও তথ্যপ্রমাণ তদন্তে মেলেনি। তবে আত্মহত্যায় প্ররোচনা, মারধর, হুমকির প্রমাণ মেলায় এই ধারাগুলিতে চার্জশিট পেশ করা হয়েছে।

জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসক আত্মহত্যার তত্ত্বকে সামনে আনায় এবং ৫১ জন সাক্ষী যে বয়ান দিয়েছেন, তা এই মামলায় সাগ্নিকের পক্ষেই গিয়েছে। পাশাপাশি, তদন্তে সাগ্নিকের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং পল্লবীর সম্পত্তি হাতানোর কোনও তথ্য-প্রমাণ পুলিশ পায়নি বলেই জানিয়েছে। তাই চার্জশিট পেশের পর সাগ্নিকের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে আলিপুর আদালত তাঁর জামিন মঞ্জুর করে।

Related articles

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...