Thursday, May 14, 2026

স্বস্তিতে অনুব্রত, ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে বহাল রক্ষাকবচ

Date:

Share post:

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। একই সঙ্গে হাইকোর্টের(Highcourt) পর শীর্ষ আদালতেও জোরালো ধাক্কা খেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল ভোট পরবর্তী মামলায় অনুব্রতর বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। অর্থাৎ এই মামলায় অনুব্রতর রক্ষাকবচ বহাল রাখল দেশের শীর্ষ আদালত।

ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূম জেলার তৃণমূল সভাপতিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। এই মামলায় অনুব্রতকে নিজেদের হেফাজতে নিতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে কলকাতা হাইকোর্টে সে আবেদন মঞ্জুর হয়নি। এরপর একই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয় তারা। সেখানেও অবশ্য পুড়ল মুখ। শীর্ষ আদালতেও বহাল রাখা হলো অনুব্রতর রক্ষাকবচ। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে অনুব্রতকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। এই মামলার পূর্ণাঙ্গ শুনানি চায় সুপ্রিম কোর্ট। ফলে যতদিন না পূর্ণাঙ্গ শুনানি শেষ হচ্ছে ততদিন অনুব্রতর এই রক্ষাকবচ বহাল থাকবে।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের (CBI) নজরে বর্তমানে তৃণমূলের তারকা বিধায়ক অদিতি মুন্সির (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী। একটি খুনের মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। টানা ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সিবিআই দফতর থেকে বেরিয়ে তিনি জানান, “আমাকে পরে ডাকা হলে আবার আসব।”

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...