Wednesday, June 24, 2026

তপসিয়ায় জুতোর কারখানায় অগ্নিকাণ্ড, দমকলের ৭ টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

আচমকা অগ্নিকাণ্ডের (Fire Incident) ঘটনায় চাঞ্চল্য ছড়াল তপসিয়ায়। মঙ্গলবার, দুপুরে তপসিয়ায় (Topsia) একটি জুতোর কারখানায় বিধ্বংসী আগুন (Fire) লাগে। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭ টি ইঞ্জিন (Fire Engines)। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন (Fire) আশপাশ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে দমকল।

তপসিয়ার ৮০/১ মিলাদনগরে জুতোর কারখানাটিতে এদিন বেলা একটা নাগাদ কালো ধোঁয়া বেরতে দেখা যায়। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক সামগ্রী। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুতগতিতে ছড়াতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। মোট ৭ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কী থেকে অগ্নিকাণ্ড তা তদন্তের পরে জানা যাবে বলে দমকলের তরফে জানানো হয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...