Thursday, June 25, 2026

টিকটক ভিডিও-তে প্রেম ! মুর্শিদাবাদের প্রেমিকের টানে আমেরিকা থেকে উড়ে এল প্রেমিকা

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ার (Social media) যুগে সবকিছুতেই ভাইরাল (Viral) ট্রেন্ড। আধুনিক প্রেমেও লেগেছে তার ছোঁয়া। তাই টিকটক (Tiktok)ভিডিওতে প্রেমে পড়ে, সাত সমুদ্র তেরো নদী পার করে সুদূর আমেরিকা থেকে মুর্শিদাবাদে (murshidabad) এলেন প্রেমিকা। প্রেমের টানে এইভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে আসাতে সিনেমাকেও হার মানিয়েছেন ওই যুবতী।

আমেরিকা নিবাসী যুবতীর নাম ফারহানা আক্তার (Farhana Akhtar)। এই প্রজন্মের মেয়ে হিসেবে সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই অ্যাকটিভ। টিকটক ভিডিও তাঁর অতি প্রিয়। মুসাফির হোসেন (Musafir Hossain) নামে এক যুবকের টিকটক ভিডিও দেখে তাঁর প্রেমে পড়েন ফারহানা। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু’জনের সঙ্গে আলাপ হয়। তারপর তিন বছরের প্রেমের সম্পর্ক। শেষ পর্যন্ত মনের মানুষের টানে আমেরিকা থেকে সোজা মুর্শিদাবাদের রানিনগরের কাতলামারী এলাকায় ছেলের বাড়িতে চলে আসে ওই যুবতী। প্রথমে অবশ্য ফারহানার বাড়ি থেকে গোটা বিষয়টি মেনে নিতে চাননি পরিবারের লোকেরা। কিন্তু কথায় বলে, প্রেমের জোর সবচেয়ে বেশি। তাই বাড়ির মেয়ের জেদ আর ইচ্ছেশক্তির কাছে কার্যত পরাজয় স্বীকার করতে হয়েছে তাঁদের। খুশি প্রেমিক মুসাফির। তিনি বলছেন যথাযোগ্য সম্মান আর মর্যাদায় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন তিনি।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...