Friday, May 15, 2026

‘জনপ্রতিনিধিদের মধ্যে কটু কথার প্রতিযোগিতা চলছে’, বিধানসভায় ক্ষোভ প্রকাশ বিমানের

Date:

Share post:

সাংসদ-বিধায়কদের মধ্যে প্রকাশ্যে পারস্পরিক কটূ কথার আদানপ্রদান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বিধানসভা ভবনে বুধবার মাতঙ্গিনী হাজরার জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি নাম না করে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে কটু কথার প্রতিযোগিতা চলছে। তাদের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দলমত নির্বিশেষে জনপ্রতিনিধিদের কাছে তিনি বাক সংযমের আবেদন জানান। সরাসরি নাম না করলেও এই বিষয়টিকে যে তিনি ভালো ভাবে দেখছেন না, তা একরকম স্পষ্ট করে দিয়েছেন তিনি । বিশেষ করে দলের গুরুদায়িত্বে থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করছেন তিনি। অধ্যক্ষ আরও বলেন, “আমি কারও নাম ধরে কিছু বলব না। বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতানেত্রীরা একে-অপরের বিরুদ্ধে কটূ কথা বলছেন। আমার মনে হয় এগুলো থেকে প্রত্যেকেরই বিরত থাকা উচিত।”

পাশাপাশি সংবাদমাধ্যমকেও এই বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করার অনুরোধ জানিয়েছেন অধ্যক্ষ। তাঁর কথায়, কটূ কথার প্রতিযোগিতায় সংবাদমাধ্যমের একটা বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, সংবাদমাধ্যম এ ধরনের ঘটনা বেশি প্রচার করে বলে সাধারণ মানুষের মধ্যেও এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। এক্ষেত্রে তিনি সংবাদমাধ্যমকে তাঁর নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন সংবাদমাধ্যমগুলি টিআরপির খেলায় নামছে কিন্তু এই ঘটনা খুব একটা ভালো কিছু হচ্ছে না।

আরও পড়ুন- ধর্নায় না বসে আদালতের দ্বারস্থ হচ্ছেন না কেন টেট চাকরিপ্রার্থীরা? প্রশ্ন ব্রাত্যর

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...