Sunday, May 17, 2026

কালীপুজোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ রাজ্য সরকারের

Date:

Share post:

দুর্গাপুজোর (Durga Puja) দশমীর দিন মাল নদীর দুর্ঘটনা (Accident) থেকে শিক্ষা নিয়ে আরো কড়া সতর্কতামূলক ব্যবস্থা এবার কালীপুজোয় (Kalipuja)। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনকে (district administration) বিশেষ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার(Government of West Bengal)। প্রশাসন সূত্রে খবর আগামী ২৫ অক্টোবর থেকে মোট চার দিন কালী পুজোর প্রতিমা নিরঞ্জন চলবে। ২৫ ও ২৬ তারিখ ভরা কোটালের কারণে সেচ দফতরের তরফেও বাড়তি কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালী পুজোতে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে সতর্কতামূলক পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য সরকার। জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। বিসর্জনের আগাম প্রস্তুতি নেওয়ার জন্য গত শনিবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যসচিব। তারপরেই স্বরাষ্ট্র দফতরের তরফে বুধবার জানানো হয় যে, ২৪ তারিখ কালীপুজোর পর আগামী ২৫ থেকে ২৮ অক্টোবরের মধ্যে প্রতিমার বিসর্জন সেরে ফেলতে হবে। উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় প্রতিটি বিডিওর সঙ্গে একজন করে এগজিকিউটিভ রাখা হবে। তাঁরা বিসর্জনের দিনগুলিতে ঘাটে নজরদারি চালাবেন। দুর্ঘটনা ঘটতে পারে এমন বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত কোটালের সম্ভাবনার কথা মাথায় রেখে জোয়ার ভাটার সময়সীমা ও নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

কালীপুজোর সময় দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে বুধবার বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। বিসর্জনের সময় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য জেলা প্রশাসনকে ঘাটগুলিতে ক্রমাগত নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...