Tuesday, June 16, 2026

Dengue Update: বাড়ছে সংক্রমণ, একদিনে রাজ্যে মৃ*ত ৩

Date:

Share post:

ডেঙ্গুর (Dengue) দাপট লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য দফতর (health department) সূত্রে খবর গত ২৪ ঘণ্টায় ৩ জন ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের রিপোর্ট ঘিরে চিন্তা বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের (Health professionals)। গত এক সপ্তাহে নতুন করে ৬ হাজার ৬৮০ জন আক্রান্ত হওয়ায় রাজ্যে (West Bengal) মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৭৪৩।

বাংলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির দাপট থাকায় ডেঙ্গি থেকে এখনই মুক্তি নেই আশঙ্কা চিকিৎসকদের। গত ২৪ ঘণ্টায়, যে তিন জনের মৃ*ত্যু হয়েছে, তাঁরা মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার বাসিন্দা বলে জানা যাচ্ছে। আগামী কয়েক দিনে নিম্নচাপের বৃষ্টিতে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...