Sunday, March 22, 2026

আন্দোলনকারীদের দাবি খারিজ, ইন্টারভিউ দিয়েই হবে নিয়োগ, শূন্যপদের বিজ্ঞপ্তি পর্ষদের

Date:

Share post:

নিয়োগ(recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আগেই এবার শূন্যপদের বিস্তারিত তুলে ধরে নয়া বিজ্ঞপ্তি(notification) প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেখানে ইন্টারভিউ ছাড়া চাকরির যে দাবি আন্দোলনকারীরা করছেন তা সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রশিক্ষিত সমস্ত চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে। ২০১৪ এবং ২০১৭ সালের টেট(TET) উর্ত্তীর্ণরা যোগ্যতা অনুযায়ী অংশ নিতে পারবেন। আলাদা করে অগ্রাধিকার দেওয়া হবে না।

নিজেদের সিদ্ধান্তে অনর থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এদিন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেখানে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষকের ১১,৭৬৫টি পদে নিয়োগে হবে। আজ (২১ অক্টোবর, ২০২২) বিকেল ৪টে থেকে খুলছে আবেদনের পোর্টাল। টেট (TET) উত্তীর্ণ, প্রশিক্ষিত ও টেট প্রার্থী, বয়স ৪০ বছরের মধ্যে থাকলে তবেই আবেদন করা যাবে।

উল্লেখ্য, ২০১৪-র টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET)-যোগ্য প্রার্থীরা সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (WBBPE) অফিসের সামনে লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছিলেন। তাদের দাবি ছিল কোন রকম ইন্টারভিউ ছাড়া সরাসরি তাদেরকে নিয়োগ করতে হবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট বিক্ষোভস্থলে ১৪৪ ধারা বলবত করার নির্দেশ দিলেও বিক্ষোভকারীদের আটকানো যায়নি। এরপর পরিস্থিতি আয়ত্তে আনতে ওই এলাকার মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মধ্যরাতে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় ওই স্থান থেকে। এরপর শুক্রবার সকাল থেকে এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নামের রাজনৈতিক দলগুলি। আন্দোলনকারীদের কর্মসূচিতে অংশ নেয় এসএফআই-ডিওয়াইএফআই। বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধানিতে মাঠে নামতে দেখা যায় বিজেপি ও কংগ্রেসকেও।

Related articles

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...