Monday, May 18, 2026

কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ, কালীপুজোর দিন কী কী ভোগ হয় জানেন ?

Date:

Share post:

কালীপুজো নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে । আলোর মালায় সেজে উঠছে শহর । মায়ের আরাধনায় রাজ্যের বিভিন্ন কালীমন্দিরগুলিতে প্রস্তুতি শেষ পর্যায়ে । পুজোর দিন কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে । মায়ের পুজো থেকে শুরু করে মায়ের ভোগ সবেতেই থাকে বিশেষত্ব । বিশেষ করে কালীপুজোর সময় মায়ের যে ভোগ হয়, তা অন্যান্য পুজোর থেকে বেশ কিছুটা আলাদা ।

জেনে নিন কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ কোথায় কী ভোগ দেওয়া হয় মাকে –

কালীঘাট- সতীর একান্নপীঠের অন্যতম এই কালীঘাট । এখানে মায়ের ভোগে থাকে আমিষ পদ । সকালে মাকে নিবেদন করা হয় ঘিয়ের পোলাও । সেইসঙ্গে থাকে বেগুনভাজা, পটলভাজা, কপি ভাজা, আলু ও কাঁচকলা ভাজা,শাকভাজা,শুক্তো,ঘি ডাল, মাছের কালিয়া, পাঁঠার মাংস ও চালের পায়েস । রাতে মাকে নিরামিষ ভোগ দেওয়া হয় । সেখানে থাকে লুচি, বেগুনভাজা, আলু ভাজা, দুধ, ছানার সন্দেশ আর রাজভোগ ।

দক্ষিণেশ্বর- দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো হয় । ঠাকুর রামকৃষ্ণ দেবের দেখানো পথেই পুজো হয়ে আসছে এখানে । মায়ের ভোগে থাকে সাদাভাত, ঘি, পাঁচরকমের ভাজা, শুক্তো, তরকারি, পাঁচরকমের মাছের পদ, চাটনি, পায়েস ও মিষ্টি । সেইসঙ্গে দেওয়া হয় ডাবের জল ।

তারাপীঠ – তারাপীঠ একান্ন পীঠের অন্যতম । এখানে মা তারার ভোগে থাকে আমিষ পদ । মাকে স্নান করিয়ে বেনারসি ও গয়না পরানো হয় । দুবেলা অন্নভোগ দেওয়া হয় এদিন। সকালে মাকে নিবেদন করা হয় খিচুরি, পোলাও, পাঁচ রকমের ভাজা, তিন রকমের তরকারি, বলির মাংস, পোড়ানো শোল মাছ, চাটনি, পায়েস ও মিষ্টি । সন্ধ্যাবেলায় লুচি ও মিষ্টি দেওয়া হয় মা কালীকে ।

কোথাও আবার নিরামিষ ভোগও দেওয়া হয় মা কালীকে । এদিন, বাঙালিদের ঘরে লক্ষ্মীপুজো করা হয় । মা লক্ষ্মীকে কোথাও নিরামিষ খিচুড়ি, তরকারি কিংবা আমিষ মাছের পদও নিবেদন করা হয় ।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...