Sunday, June 7, 2026

৪০০ টিরও বেশি মামলা তালিকাভুক্ত হলো না কেন? প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি

Date:

Share post:

আদালতে (Court) মানুষ ন্যায় বিচার পাওয়ার আশায় ছুটে যান। কিন্তু যদি মামলা নথিভূক্তই না হয়, আদালত পর্যন্ত না পৌঁছতে পারে, সে ক্ষেত্রে সত্যি আর মিথ্যের ফারাকটা হবে কেমন করে ? মামলা তালিকাভুক্ত (Case List) না হওয়াটা উদ্বেগের বিষয় আর সেই কারণেই ক্ষুব্ধ ভারতের শীর্ষ আদালতের (Supreme court) প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত (Uday Umesh Lalit)।

সুপ্রিম কোর্টে শুনানির জন্য তৈরি ৪০০ টিরও বেশি মামলা তালিকাভুক্ত না হওয়ার বিষয়ে এবার কড়া মনোভাব দেখালেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তিনি বলেছেন, এটা উদ্বেগের এবং একটি গুরুতর বিষয়। এইভাবে, রেজিস্ট্রি দ্বারা শুনানির জন্য মামলা তালিকাভুক্ত না করা ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা। প্রধান বিচারপতি নির্দেশ দেন, এই সমস্ত মামলার তালিকা না করার পিছনের কারণ খুঁজে বের করে, এর সঙ্গে যাঁরা জড়িত আছেন সেই সব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। উল্লেখ্য, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই উদয় উমেশ ললিত (Uday Umesh Lalit) দীর্ঘদিন ধরে শুনানি না হওয়া পুরনো মামলার নিষ্পত্তিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর মেয়াদকালে ইতিমধ্যেই সংবিধান বেঞ্চে বছরের পর বছর ধরে আটকে থাকা বহু মামলার শুনানি হয়েছে। কিন্তু এখনো অনেক মামলা বাকি পড়ে রয়েছে। পরিসংখ্যান বলছে, ১ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে মোট ৬৯ হাজার ৪৬১ টি মামলা শুনানির জন্য আটকে আছে। ঘটনা সূত্রপাত শুক্রবার যখন একটি মামলার শুনানির সময় আইনজীবী জানান যে, তাঁর একটি মামলা প্রায় ২২ বছর ধরে আটকে আছে। এই কথা শোনা মাত্রই যথেষ্ট ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। তিনি বলেন, রেজিস্ট্রির একটি অংশ এসব বিষয় বিচারাধীন রাখছে। এসব মামলা বিচারাধীন রাখার কারণও জানা যায়নি। এরপরই তিনি নির্দেশ দেন যে ৩১ অক্টোবর থেকে ওই সব মামলা শুনানির জন্য তালিকাভুক্ত হবে।

 

Related articles

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...