Wednesday, June 24, 2026

পুরীতে বেড়াতে গিয়ে পাঁজরের হাড় ভাঙল রাজ্যের সমবায় মন্ত্রীর

Date:

Share post:

পুরীতে বেড়াতে গিয়েছিলেন। পাঁজরের হাড় ভাঙল রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের। সেখানে মন্ত্রীর পাঁজরের দুটি হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত বাড়িতে বিশ্রামে আছেন তিনি। সেখান থেকেই সামলাচ্ছেন সরকারি এবং দলীয় কাজ।

অন্যদিকে গুজরাটে মন্দির দর্শনে গিয়ে হোটেলের ঘরে পড়ে গিয়ে পাঁজরে আঘাত পেয়েছেন ডোমজুড়ের বিধায়ক এবং হাওড়ার (সদর) তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ। তাঁরও পাঁজরের হাড়ে চিড় ধরেছে বলে জানা গিয়েছে। তিনিও আপাতত বাড়ি থেকেই দলীয় কাজ সামলাচ্ছেন।
মন্ত্রী বলেন, ‘‌চলতি মাসের ১৩ তারিখ এই ঘটনাটি ঘটে। পুরীতে পুজো দিতে মন্দিরে ঢোকার পর পেছন থেকে ধাক্কাধাক্কির জেরে পড়ে যাই। প্রথমে বুঝতে না পারলেও পরে ব্যথা শুরু হয়। এরপর চিকিৎসক পরীক্ষা করে দেখেন বাঁদিকের পাঁজরের এক এবং দুই নম্বর হাড় ভেঙেছে। আরও দুটি হাড়ে চোট পেয়েছি‌।’‌ অন্যদিকে কল্যাণ জানিয়েছেন, ‘‌রাতে হোটেলের ঘরে মেঝেতে পড়ে গিয়ে খাটের কোণে বুকে আঘাত লাগে। পরে দেখা যায় আঘাতে পাঁজরের হাড়ে চিড় ধরেছে।’‌

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...