Tuesday, June 23, 2026

দেউচা-পাঁচামি: আরও ২৩৮ জন জমিদাতার হাতে নিয়োগপত্র তুলে দিলেন ফিরহাদ হাকিম

Date:

Share post:

প্রতিশ্রুতি মতো দেউচা পাঁচামি(Deucha Pachami) প্রকল্পে জমিদাতাদের আরও একদফা নিয়োগপত্র দিল রাজ্য সরকার। শনিবার পুর ও নগরোন্নয়ন ফিরহাদ হাকিম(Firhad Hakim) সিউড়িতে গিয়ে জমিদাতা ২৩৮ জনের হাতে তুলে দিলেন এই নিয়োগ পত্র। এদের সকলকে ‘গ্রুপ ডি’ পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫৪ জন নাবালককে মাসিক ভাতা দেওয়া হয়েছে। এদিন নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের (Birbhum) সাংসদ শতাব্দী রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়।

বীরভূমের ডেউচা পাঁচামি কয়লা প্রকল্পে জমিদাতাদের জন্য আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। তাদের পুনর্বাসনের পাশাপাশি দেওয়া হচ্ছে চাকরি। শুধু তাই নয় এই প্যাকেজের সংস্কার করে সরকারের তরফে আরও জানানো হয়, যেসব জমিদাতাদের এখনও ১৮ বছর হয়নি অর্থাৎ নাবালক, তাঁদের এক বছরের জন্য ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হবে। শনিবার সেই কথা অনুযায়ী ৫৪ জন নাবালকের হাতেও আর্থিক সাহায্য তুলে দিয়েছেন ফিরহাদ হাকিম। এদিন নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “সিঙ্গুরের সঙ্গে দেউচা-পাঁচামির এটাই পার্থক্য। জোর করে কারও থেকে জমি নয়, বরং সুবিধাজনক প্যাকেজ দিয়ে ইচ্ছুক ব্যক্তিদের থেকেই জমি নিয়ে শিল্প তৈরি হচ্ছে এখানে। আর সিঙ্গুরে জোর করে চাষিদের থেকে জমি কাড়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তারই প্রতিবাদ করেছিলেন।”

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...