Sunday, May 17, 2026

ঋষিকে প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ানোর বার্তা বরিসের

Date:

Share post:

প্রবল সমালোচনার মুখে পড়ে বৃহস্পতিবারই ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন লিজা ট্রুস। আর তার পরেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে সামনে এসেছে একাধিক নাম। যার মধ্যে আছেন ভারতীয় বংশোদ্ভুত তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাকের নামও। সূত্রের খবর, এক সময়ে নিজের অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শোনা যাচ্ছে ফের প্রধানমন্ত্রী পদে ফিরতে চাইছেন জনসন। তবে বরিসের সেই অনুরোধে সাড়া দেননি ঋষি।

আরও পড়ুন: ঋষি-কথায় কান দিল না ব্রিটেন, ২০ হাজারেরও বেশি ভোটে জয়ী লিজ ট্রাস

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, লিজার পর ফের ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন জনসন। শাসকদল কনজারভেটিভ পার্টির সদস্যদের তিনি বোঝাতে শুরু করেছেন যে, অন্য কারও হাতে দলের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। তবে তিনি প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন ও অগ্রগতি বজায় থাকবে। ২০২৩ সালের ডিসেম্বরে সেদেশের সাধারণ নির্বাচন একমাত্র তিনিই দলকে জেতাতে পারেন। তবে জনসন চাইলেও তাঁর উপরে ভরসা রাখতে পারছেন না কনজারভেটিভ পার্টির অধিকাংশ সাংসদ ও সদস্য।
তবে রাজনৈতিক মহল মনে করছে, টোরিরা শেষ পর্যন্ত ঋষি ও জনসনের পরিবর্তে অন্য কাউকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন। তবে সেই তৃতীয় ব্যক্তিটি কে তা এখনও স্পষ্ট নয়।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...