Sunday, May 3, 2026

কর্নাটকে প্রকাশ্য অভিযোগ জানাতে আসা মহিলাকে  প্রকাশ্যে সপাটে চড় বিজেপি মন্ত্রীর 

Date:

Share post:

জমির পাট্টা বিলি অনুষ্ঠানে এক মহিলাকে সপাটে চড় মারার অভিযোগ উঠল কর্নাটকের মন্ত্রী ভি সোমান্নার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চামরাজনগরের হাঙ্গালা গ্রামে।

শনিবার ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ১৭৫ জন। তাঁদের হাতে এক এক করে জমির নথি তুলে দিচ্ছিলেন মন্ত্রী। হঠাৎই সেই অনুষ্ঠানের মাঝে এক মহিলা এগিয়ে আসেন।অভিযোগ করেন যে জমির দলিল প্রাপকদের নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। এ সময় মন্ত্রীর মেজাজ বিগড়ে গেলে তিনি ওই মহিলাকে থাপ্পড় মারেন।

কর্ণাটকের বাসভারাজ বোম্মাই সরকারের মন্ত্রী ভি. সোমান্না’র একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। যাতে তাকে একজন মহিলাকে প্রকাশ্যে চড় মারতে দেখা গেছে। এই ভিডিও নিয়ে এখন বিরোধী দলগুলির নিশানায় কর্ণাটকের বিজেপি সরকার।

জানা গিয়েছে, মহিলার নাম কেম্পাম্মা। তিনি চড় মারার বিষয়টি অস্বীকার করেছেন। পাল্টা দাবি করেছেন, মন্ত্রী তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন। মন্ত্রী সোমান্নাকে তিনি ‘ঈশ্বরের’ মতোই ভক্তি করেন। তাঁর কথায়, “আমি খুব গরিব। মন্ত্রীর পাঁ ছুয়ে বলেছিলাম আমাকে জমির পাট্টা দিন। তিনি আমাকে টেনে তুলে সান্ত্বনা দেন। কিন্তু বিষয়টির ভুল ব্যখ্যা করে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।”

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...