Friday, May 15, 2026

চোখের জটিল অস্ত্রোপচারের পর কালীপুজোর সকালে কলকাতায় ফিরলেন অভিষেক

Date:

Share post:

চোখের জটিল অস্ত্রোপচারের পর আজ, সোমবার সকালে দেশে ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বাইরে আসেন অভিষেক। তখন তাঁর চোখে ছিল ঘষা কাচের চশমা। অভিষেক বিমানবন্দর থেকে বের হওয়ার আগেই সেখানে ভিড় জমিয়ে ছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। প্রিয় নেতাকে দেখে তাঁরা উচ্ছাসে ফেটে পড়েন। স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, চোখের চিকিৎসার জন্য প্রায় তিন সপ্তাহ আমেরিকায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর ঠিক পরই চলতি মাসে মার্কিনমুলুকে জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয়েছিল তাঁর। অভিষেকের চোখে সফল অস্ত্রোপচারের পর সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সম্প্রতি হাসপাতালের বেডে অভিষেকের ঘুমিয়ে থাকার আরও একটি ছবি সামনে আসে।তখনই জানা যায় সফল অস্ত্রোপচার শেষে কালীপুজোর সময়ই তিনি দেশে ফিরতে চলেছেন।

বছর কয়েক আগে ২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে রাজনৈতিক কর্মসূচি সেরে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। তখন থেকেই তাঁর চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর একাধিকবার অস্ত্রোপচার হয়েছে তাঁর এবার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমেরিকায় জটিল অস্ত্রোপচার হয় তাঁর। এই নিয়ে ৬ বছরে ৭বার তাঁর চোখে অস্ত্রোপচার হল। সম্প্রতি চোখের চিকিৎসায় দুবাইয়েও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তারপরেই চিকিৎসকের পরামর্শ মতো আমেরিকা উড়ে যাওয়া।

আরও পড়ুন:দীপান্বিতা কালীপুজোয় তারাপীঠে উপচে পড়া ভিড়, সারারাত খোলা থাকবে মন্দিরের দরজা

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...