Wednesday, May 13, 2026

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে

Date:

Share post:

শুরু হয়ে গেছে চন্দননগরের (Chandannagar) জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) কাউন্টডাউন (Countdown)। প্রতিটি পুজো কমিটি সদস্যরা সবকিছু ভুলে পুজোর কাজে ব্যস্ত। গত দু’বছর করোনা অতিমারির (Corona Pandemic) জেরে চন্দননগরের পুজোয় ভাঁটা পড়েছিল। কিন্তু চলতি বছর করোনার প্রভাব অনেকটাই কমেছে। আর সেকারণেই আবার স্বমহিমায় ফিরেছে জগদ্ধাত্রী পুজোর তৎপরতা। সম্প্রতি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগর বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর তাদের জগদ্ধাত্রী পুজো ১৮৮ বছরে পদার্পণ করল। অতি প্রাচীন এই পুজোর বিশ্বজোড়া সুখ্যাতি। সোমবার সকালে সেখানেই বসে আলপনা প্রতিযোগিতার (Alpana Competition) আসর।

শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও প্রচুর শিল্পীরা এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শিল্পীদের (Artist) তুলির ছোঁয়ায় সুন্দর এই আলপনাগুলি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। পুজো কমিটির পক্ষ থেকে জানান হয়, শিল্পীরা যাতে তাঁদের শিল্পকলা প্রদর্শনের সুযোগ পায় সেকারণেই তাঁদের এই বিশেষ উদ্যোগ। এ বছর আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। বহু শিল্পী এদিন তাঁদের শিল্পকলা প্রদর্শনের সুযোগ পেয়েছেন। যেহেতু এ বছর আমাদের পুজো ১৮৮ বছরে পদার্পণ করল তাই পুজো উপলক্ষে সমস্ত রকম চমক আমরা রাখছি।

পুজো কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, এবছর তাঁদের পুজো একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে। পুজোর চার দিন আমাদের মণ্ডপে এসে দর্শনার্থীরা আনন্দ উপভোগ করতে পারবেন।

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...