Saturday, April 4, 2026

কারগিলে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলির উৎসব পালন মোদির

Date:

Share post:

দীপাবলির উৎসবে আলোর রোশনাইয়ে মেতে উঠেছে দেশ। দেশের সাধারণ মানুষের পাশাপাশি এই উৎসবকে বরণ করে নিয়েছেন দেশের শীর্ষ পদাধিকারীরাও। আলোর উৎসবকে এবার একটু অন্যভাবে পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রতিবছরের মত এ বছরও দীপাবলীর উৎসব তিনি পালন করলেন দেশের অতন্দ্র প্রহরীদের সঙ্গে। সোমবার কারগিলে(Kargil) সেনা জওয়ানদের(Indian army সঙ্গে দেখা গেল প্রধানমন্ত্রীকে।

সোমবার সকালেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মোদি। সকলকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে লিখেছেন, “দীপাবলি আলোক এবং উজ্জ্বলতার সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনের আনন্দ এবং মঙ্গল চেতনাকে বাড়িয়ে তুলুক।” এরপর কারগিলে দেখা গেল প্রধানমন্ত্রীকে।দেশের জওয়ানদের তিনি ‘পরিবার’ বলে উল্লেখ করে বলেন, তাঁদের সঙ্গে কাটানোর চেয়ে ভালো দীপাবলি পালন করা যায় না। সেনাদের সাহসিকতার প্রশংসা করেছেন মোদি। তিনি আরও বলেন, পাকিস্থানের সঙ্গে এমন কোনও যুদ্ধ হয়নি, যেখানে কার্গিল জয় দেখেনি।

উল্লেখ্য, প্রতিবছর জওয়ানদের সঙ্গেই দীপাবলি উদযাপন করেন তিনি। নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতি বছর সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে, নরেন্দ্র মোদি ২০১৪ সালে সিয়াচেন সফরে যান দীপাবলিতে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় দুবার সৈন্যদের সাথে উত্সব উদযাপন করেছিলেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...