Tuesday, June 2, 2026

ভাইফোঁটায় চলবে কম মেট্রো! যাত্রীদের চাপ বাড়ার আশঙ্কা 

Date:

Share post:

ভাইফোঁটায় (Bhai Phonta) কমছে মেট্রোর (Metro Rail) সংখ্যা। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro Rail) কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আগামী ২৭ অক্টোবর, বৃহস্পতিবার আপ-ডাউন মিলিয়ে মোট ২৩৪টি ট্রেন চলবে। অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট (East West Metro) মেট্রোতেও সংখ্যাটা ১০০ থেকে কমে দাঁড়াবে ৯০ তে। কলকাতা মেট্রোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভাইফোঁটার দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (Dakshineswar To Kavi Subhas) পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে ১১৭ টি করে অর্থাৎ মোট ২৩৪টি মেট্রো চলবে।

যদিও প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। বৃহস্পতিবার (Thursday) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে। একই সময়ে অর্থাৎ সকাল ৬.৫০ মিনিটে দমদম (DumDum) থেকে কবি সুভাষগামী মেট্রো পাওয়া যাবে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায় এবং সকাল ৬.৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলাচল শুরু করবে।

পাশাপাশি বদল আনা হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচীতেও। ওইদিন প্রায় ২০ মিনিট অন্তর ইস্ট-ওয়েস্ট মেট্রো চলবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। শিয়ালদহ থেকে সেক্টর ৫-এর প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫মিনিটে এবং সল্টলেক থেকে শিয়ালদহের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। তবে দিনের শেষ মেট্রোর সময়সূচিতেও কোনও বদল হচ্ছে না। রাত ৯টা ২৮ মিনিটেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো মিলবে। অন্যদিকে রাত সাড়ে ৯টা ৪০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো পাবেন যাত্রীরা।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...