Wednesday, May 13, 2026

বাড়ির পুজোর মধ্যেও সিত্রাং- নজর, নিরাপদ স্থানে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নিজের বাড়িতে কালীপুজো। তার সমস্ত ব্যবস্থাপনার মাঝেই ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পূর্বাভাসের দিকে নজর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। কালীপুজোর রাতে সিত্রাংয়ের ল্যান্ডফল (Land Fall) ভারতে না হলেও, এর প্রভাবে বঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। আর নিজের বাড়ির পুজোর মাঝে নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। প্রয়োজনীয় তথ্যও জানাচ্ছেন বাড়ি থেকেই।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”কালীপুজো, দীপাবলিতে আনন্দ করুন। তবে ঝড়বৃষ্টি বেশি হলে ঘরেই থাকাই নিরাপদ হবে। প্রশাসন সবরকমভাবে প্রস্তুত। আপনারা সাবধানে উৎসব করুন।” মমতা জানান, সাইক্লোন বাংলাদেশের দিকে চলে গিয়েছে৷ রাত ১২টায় ওখানে ল্যান্ডফল হবে। বাংলায় হালকা বৃষ্টি হবে। “সবাইকে অনুরোধ এখন‌ই বাড়ি ফিরবেন না, আপনারা যে রিলিফ সেন্টারে আছেন আজ রাতটুকু ওখানেই থাকুন। সরকার যা ব্যবস্থা নিয়েছে সেটা মেনে চলুন। সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে। সবাই দেখে নেবেন ঝড়বৃষ্টি হলে বেরোবেন না৷ আবহাওয়া আগামিকাল থেকে ভালো হবে।”

প্রতিবারের মতো এবারও বাড়ির কালীপুজোর সবরকম তদারকি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে ভোগ রেঁধেছেন। কিন্তু এসবের মধ্যেও দুর্যোগের গতিবিধির উপর সর্বদা নজর রয়েছে তাঁর।

আরও পড়ুন- ভাইফোঁটায় চলবে কম মেট্রো! যাত্রীদের চাপ বাড়ার আশঙ্কা 

 

 

 

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...