Saturday, March 14, 2026

সংসার জীবন ছেড়ে সন্ন্যাস বেছে নিলেন ভূগোলের অধ্যাপিকা

Date:

Share post:

সন্ন্যাসজীবন বেছে নিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপিকা ড. রুমকি সরকার। অবিবাহিত ৩৮ বছরের রুমকিদেবীর বাড়ি বর্ধমানে। ২০১৬ সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা পদে যোগ দেন। বাড়িতে বৃদ্ধা মা ও দাদা রয়েছেন। রায়গঞ্জ শহরের বীরনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। তবে রুমকি সাংসারিক জীবন ত্যাগ করলেও অধ্যাপনা করবেন।

১ নভেম্বর বিশ্ববিদ্যালয় খুললে অধ্যাপনার কাজ যোগ দেবেন রুমকি। উপাচার্য, রেজিস্ট্রার, ডিন থেকে শুরু করে তাঁর সহকর্মীরা কিছুটা আশ্চর্য হলেও ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ কিছু বলতে চাননি। তবে তিনি যে অনেকদিন ধরে আধ্যাত্মিক চর্চা করছেন তা তাঁদের কথায় বোঝা গিয়েছে। মহারাষ্ট্রের নাসিক থেকে ২০ কিমি দূরে এক গুরুদেবের থেকে সন্ন্যাস নিয়ে তিনি রায়গঞ্জ অভিমুখে রওনা দিয়েছেন। ফোনে রুমকি জানান, সন্ন্যাসের নিয়ম মেনে সন্ন্যাসী হয়েছি। এই জীবনে আসা হঠাৎ নয়। সন্ন্যাসযোগের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম। ঈশ্বরের কৃপায় যোগ মিলল। তিনি আরও বলেন, আড়াই বছর আগে মহারাষ্ট্রের নাসিকের থেকে ২০ কিমি ত্র্যম্বকেশ্বর গিয়ে গুরুদেবের সঙ্গে কথাবার্তা বলে এসেছিলাম। এবারে গিয়ে যোগ নিলাম। ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ রয়েছে ওখানে। ১২ বছর আগে বর্ধমানে দীক্ষা নিয়েছিলাম গুরুদেবের কাছে। মা, দাদা ও দিদির সম্মতিতে এই জীবনে এসেছি। সবার সঙ্গে যোগাযোগ রাখব, কারণ আমার তো কর্মজীবন আছে। আগামী ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া পোশাক পরেই যাব।

আরও পড়ুন- সিত্রাংয়ের প্রভাবে আচমকা ভেঙে পড়ল কোচবিহারের কালী মণ্ডপ “বুর্জ খলিফা”

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...