Wednesday, June 24, 2026

সিত্রাংয়ের প্রভাবে আচমকা ভেঙে পড়ল কোচবিহারের কালী মণ্ডপ “বুর্জ খলিফা”

Date:

Share post:

এখনও ল্যান্ডফল করেনি সাইক্লোন সিত্রাং। বহুচর্চিত এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলাদেশে। তবে তার প্রভাব পড়বে এই বাংলাতেও। ঝোড়ো হাওয়া বইবে বেশকিছু জেলায়। আগাম সতর্কতা জারি হয়েছে। তবে তার আগেই আজ, কালীপুজোর দুপুরেই বিরাট বিপত্তি। সিত্রাংয়ের দাপটে ঝোড়ো হাওয়ায় কোচবিহারের দিনহাটায় তৈরি “বুর্জ খলিফা” হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।

যদিও দুপুরবেলায় মণ্ডপ চত্বরে কোনও দর্শনার্থী বা আয়োজকরা না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে কালীপুজোর দিনই এমন দুর্ঘটনায় উদ্যোক্তাদের মাথায় হাত। সমস্ত পরিশ্রম বিফল হল বলে মনে করছেন তাঁরা।

প্রসঙ্গত, দিনহাটা মহাকাল হাট দয়ার সাগর ক্লাব এবছর কালীপুজোয় দুবাইয়ের বিখ্যাত “বুর্জ খলিফা”র আদলে মণ্ডপ তৈরি করেছিল। বাঁশের কাঠামো দিয়ে তৈরি হয়েছিল আকাশচুম্বী মণ্ডপ। কিন্তু ঝোড়ো হাওয়ার দাপটে আচমকা তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। খুব স্বাভাবিকভাবেই উদ্যোক্তাদের পরিশ্রমে জল ঢেলে দিল ঘূর্ণিঝড়ের প্রভাব।

আরও পড়ুন- শিকাগোয় কার রেসিং প্রতিযোগিতায় চলল গুলি! মৃ*ত ৩

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...