Tuesday, June 2, 2026

চার্লস সাক্ষাতে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করলেন ঋষি

Date:

Share post:

ব্রিটেনের(Britain) পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম চূড়ান্ত হয়ে গিয়েছিল গতকালই। এরপর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন ঋষি সুনাক(Rishi Sunak)। প্রথম এনে এদিন বাকিংহাম প্যালেস(Bakingham Palace) নয়া প্রধানমন্ত্রীকে ব্রিটেনের দায়িত্ব অর্পণ করেন রাজা তৃতীয় চার্লস(Third Charles)। ব্রিটেনের সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে হয় দীর্ঘ আলাপ-আলোচনা।

সৌজন্য সাক্ষাতের জন্য এদিন সকালেই বাকিংহ্যাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন সুনাক। সেখানে প্যালেসের ১৮৪৪ নং ঘরে এদিন রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাত্‍ হয় নয়া প্রধানমন্ত্রীর । বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস আগেই তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন রাজা তৃতীয় চার্লসকে। এদিন সুনাক সরকারিভাবে দায়িত্বগ্রহণের আগে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তাঁর মন্ত্রিসভার শেষ বৈঠকটি সারেন ট্রাস। যেখানে তিনি জানান, অর্থনীতির বেহাল দশা সত্ত্বেও মাত্র ৪৫ দিনের মেয়াদকালে তাঁর সরকার দেশের খেটে খাওয়া পরিবার এবং দেউলিয়া হতে বসা কোম্পানিগুলোকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা চালিয়ে গিয়েছে।

পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটেনের শীর্ষ আসনে বসে প্রথম ভাষণে সুনাক বলেন, দেশের কঠিন সময় তিনি দায়িত্বভার গ্রহণ করলেও পরিস্থিতি সামাল দিতে একেবারেই ভীত নন। আগামী ভবিষ্যতের কথা ভেবে দেশকে নেতৃত্ব দিতে তিনি প্রস্তুত। তাঁর কথায়, “দেশের অর্থনীতিকে স্থায়ীকরণ করা এবং তাতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই আমাদের সরকারের লক্ষ্য। মুখের কথায় নয়, দেশের মানুষকে আমি একত্রিত করব আমার কাজ দিয়ে। আপনাদের জন্য দিন-রাত লড়ে যাব আমি।”

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...