Saturday, April 4, 2026

মাছ চুরি আটকাতে পুকুরে মারণ ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দম্পতির

Date:

Share post:

দিনের পর দিন পুকুরে দামি দামি মাছ চুরি। সেই মাছ চুরি আটকাতে দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ। পুকুরের চারধারে ইলেকট্রিকের তার দিয়ে বেড়ার মতো ঘিরে দিয়েছিলেন এক পঞ্চায়েত সদস্য। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হল স্থানীয় দম্পতির। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মেদিনীপুর শহর সংলগ্ন জামকুন্ডা এলাকায়। জানা গিয়েছে, মৃতরা হলেন বাপি মান্ডি ও তাঁর স্ত্রী কণিকা মান্ডি।

মৃতদের পরিবারের তরফে অভিযোগ, বুধবার ভোর রাতে পঞ্চায়েত সদস্যের পুকুরের ধারে শৌচকর্ম করতে গিয়েছিলেন দম্পতি। এরপর হাত-পা ধুতে তাঁরা যখন পুকুরে নামেন তখনই ওই বিদ্যুৎ শরীরে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন দু’জনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির। এদিন ভোরবেলা পুকুরটির মালিক তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ সৈয়দ আলি যখন পুকুড় পাড়ে যান, তখন দু’জনকেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অভিযোগ, এরপরই তিনি তড়িঘড়ি সমস্ত ইলেকট্রিকের তার গুটিয়ে নিয়ে বাড়ি চলে আসেন।

ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতদের পরিবার ও এলাকার স্থানীয় বাসিন্দারা মিলে ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। আতঙ্কে বাড়ি ছেড়ে পালায় সদস্যের পরিবারের সকলে। এদিকে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিবার পরিজনেরা।

বিক্ষোভকারীদের দাবি, দোষী যতক্ষণ না ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত দেহ নিয়ে যেতে দেবেন না তাঁরা। রাস্তা অবরোধও করারও চেষ্টা করেন বিক্ষোভকারীরা (Protesters)। কিন্তু পুলিশ এসে তাঁদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর র‌্যাফ (RAF) নামিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের (Post Mortem) জন্য।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...