Wednesday, April 15, 2026

Adamas University: আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা সমিত রায়ের

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়গুলির আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আয়ারল্যান্ডের ডাবলিন বিশ্ববিদ্যালয়ে। সেই সম্মেলনে উজ্জ্বল উপস্থিতি দেখা গেল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের(Adams University)। আন্তর্জাতিক এই সম্মেলনে উপস্থিত হলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক সমিত রায়(Samit Ray)। এই সম্মেলনে বিশ্বে একাধিক দেশের বিশ্ববিদ্যালয়গুলির প্রধানদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

আয়ারল্যান্ডের ডাবলিন বিশ্ববিদ্যালয়ে আগামী ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলির আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত হয়েছেন বিশ্বের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মেলনের প্রথম দিন অস্ট্রেলিয়া, নাইজেরিয়া এবং লেবাননের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম দিতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

এই অনুষ্ঠানের প্রথম দিন নাইজেরিয়ার আবুজা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল রশিদ নাল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি তিনি সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার মার্ডোচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যান্ড্রু জে ডিকস এবং লেবাননের বেইরুত আরব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ইফতিহাল ইউসেফ এল-বাস্তাউইসির সঙ্গে। সম্মেলনের দ্বিতীয় দিনে সমিত রায় সাক্ষাৎ করেন, আফ্রিকার সেন্ট মেরি বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার তথা প্রেসিডেন্ট ওন্ডওসেন তামরাত, সুইডেনের এমেরিতা ইউনিভার্সিটি অফ গোথেনবার্গের প্রেসিডেন্ট পাম ফ্রেডমেন, কানাডার কুইন্স ইউনিভার্সিটি উপাচার্য প্যাট্রিক ড্যানির এবং ইতালির ম্যাগনা চার্টা অবজারভেটরির সেক্রেটারি জেনারেল ডেভিড জে লকের সঙ্গে।

Related articles

নববর্ষের সকালেই রাজ্যপালের ‘পরিবর্তন’ বার্তা! পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের...

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...