Monday, June 22, 2026

Fire Incident : বরানগরে কাগজের কারখানায় অগ্নিকাণ্ড

Date:

Share post:

ভাইফোঁটার বিকেলে আচমকা আগুন (Fire) লাগল বরানগরের নারায়ণী সিনেমা হলের কাছে একটি কাগজের কারখানায় (Paper factory) । ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের চারটি ইঞ্জিনের (fire Engine) চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণী সিনেমা (Narayani Cinema) হলের কাছে একটি কাগজের কারখানায় আচমকা আগুন লেগে যায়। কারখানাটিতে কাগজের প্যাকিং বাক্স তৈরি হত। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে। চারটি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী থেকে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...