Sunday, April 26, 2026

প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষিকে ফোন মোদির, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা

Date:

Share post:

শুক্রবার শপথ গ্রহণ করবেন ঋষি সুনক। তার আগে বৃহস্পতিবার ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রীকে প্রথম বার ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দুই রাষ্ট্রনেতার কথা হল টেলিফোনে। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে তাঁদের কথা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:জামাই হিসেবে তাঁকে মানতে নারাজ ছিলেন ইনফোসিস কর্তা, কেমন ছিল ঋষির প্রেম কাহিনী

এই সাক্ষাৎ নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘আজ ঋষি সুনাকের সঙ্গে কথা বলে অত্যন্ত আনন্দিত। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওঁকে অভিনন্দন জানালাম। আমরা একসঙ্গে কাজ করব আমাদের কৌশলি অংশীদারিত্বকে আরও মজবুত করে তুলতে। পাশাপাশি সমতাযুক্ত মুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্ব সম্পর্কেও আমরা একমত হয়েছি।’
অন্যদিকে, মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন ঋষি সুনকও। টুইটারে লিখেছেন, ‘‘আমি নতুন দায়িত্ব নিয়েছে। এই পরিস্থিতিতে আপনার বিনীত মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্রিটেন এবং ভারত অনেক কিছুই ভাগাভাগি করে নেয়। আগামী দিনে আমাদের নিরাপত্তা, প্রতিরক্ষা, অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত হবে। তার ফলে লাভবান হবে আমাদের দুই দেশের গণতন্ত্র। এই বিষয়টি নিয়ে আমি যথেষ্ট উত্তেজিত।’’

প্রসঙ্গত, ভারতের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা ছিল দীপাবলির আগে। তবে ব্রিটেনের অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের মাঝে এই চুক্তি সম্পন্ন হয়নি। কিন্তু এদিনের কথোপকথনের পর তা দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনাই বাড়ল।

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...