Saturday, May 9, 2026

এবার ২৬ জানুয়ারি দিল্লির রাজপথের কুচকাওয়াজে বাংলার থিম ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত দুর্গাপুজো

Date:

Share post:

কলকাতার তথা বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত সাংস্কৃতিক ও হেরিটেজ ঐতিহ্য। করোনা মহামারি কাটিয়ে তাই এবার ধুমধাম শারদীয়া উৎসব পালন করেছে আপামর বাঙালি। একমাসব্যাপী এই উৎসবের এখন সমাপ্তি লগ্ন। দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফেও বিশেষ আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কলকাতার পুজো কমিটিগুলিকে নিয়ে ঐতিহাসিক পদযাত্রা করেছেন,ঠিক একইভাবে রেড রোডে হয়েছে বিসর্জন কার্নিভাল। দুটি ক্ষেত্রেই উপস্থিত ছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরা।

শুধু এই বাংলা নয়, শুধু দেশ নয়। আন্তর্জাতিক গণ্ডি পেরিয়ে বিশ্বের বুকে সমাদৃত কলকাতার দুর্গাপুজো। বিভিন্ন দেশের প্রতিনিধিরা শারদোৎসবের আয়োজন দেখে মুগ্ধ। সেই মুগ্ধতার রেশ এবার ছড়িয়ে পড়বে আগামী ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে।

সূত্রের খবর, ২০২৩ সালে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলোর থিম ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত “কলকাতার দুর্গাপুজো”। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ কথা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রককে ইতিমধ্যে চিঠিও পাঠিয়েছে নবান্ন।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে প্যারিসে বসেছিল ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্ট কমিটির ১৬তম অধিবেশন। সেখানে কলকাতার দুর্গাপুজোকে “ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি” তালিকাভুক্ত করা হয়। বিগত বছরগুলিতে দুর্গাপুজো ঘিরে রাজ্যের একাধিক কর্মসূচি এবং বিভিন্নভাবে সরকার উৎসবের পাশে থাকায় এই স্বীকৃতি মিলেছে বলে দাবি রাজ্যের। বৈঠক করে মুখ্যমন্ত্রী নিজেই এবারের ট্যাবলোর থিমের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন:Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

 

 

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...