Monday, March 16, 2026

বাইকে চড়ে এসে আচমকা ব্যবসায়ীর কাছ ৫ লক্ষ টাকা ছিনতাই! তারপর…

Date:

Share post:

নিজের দোকান থেকে বাড়ি ফেরার পথে ৫ লক্ষ টাকা খোয়ালেন এক ব্যবসায়ী। বাইকে চেপে আসা জনাকয়েক দুষ্কৃতী আচমকাই ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। গতকাল, শুক্রবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার মালিপাঁচঘড়ার সালকিয়া বেনারস রোডে।

ব্যবসার ৫ লক্ষ টাকা খুইয়ে কার্যত ভেঙে পড়েন ওই ব্যবসায়ী। টাকা উদ্ধারে ইতিমধ্যেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। জানা গিয়েছে, ঘটনার সময়ে বামনগাছির দিকে বাড়ি যাচ্ছিলেন ব্যবসায়ী। হাতে ছিল টাকা ভর্তি ব্যাগ। সেই সময়ে বাইকে চেপে এসে দুষ্কৃতীরা ব্যাগ নিয়ে চম্পট দেয়।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ওই রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে। ছিনতাইয়ের ঘটনা নিয়ে হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) অনুপম সিংহ বলেন, “আমরা ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানা। ওই সময়ের রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছি আমরা।”

এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে খুব শীঘ্রই অভিযুক্তরা ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছেন হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার।

spot_img

Related articles

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...