Wednesday, June 17, 2026

পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের জন‍্য বাবরকে কাঠগড়ায় তুললেন এই দুই পাক প্রাক্তন

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে একের পর এক ম‍্যাচ হেরে চলেছে পাকিস্তান। ভারতের কাছে হারের পর জিম্বাবোয়ের কাছে হারে বাবর আজমের দল। আর এই হারের পর পাকিস্তান অধিনায়কেই কাঠগড়ায় তুললেন পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিস। তাদের মতে, বাবর স্বার্থপর, ও শুধু নিজেরটা দেখে।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম বলেন,” একটা দল চালানোর দায়িত্ব অধিনায়কের। সেই অধিনায়কই যদি ভীতু হয়, সব সময় দলে নিজের জায়গা নিয়ে চিন্তা করে, তা হলে কী করে দল জিতবে? যদি বাবর নিজের জায়গা অন্য কারও জন্য ছাড়ত তা হলে সবাই বু‌ঝত সে দলের কথা ভাবে। এটা বাবরকে শিখতে হবে। এটাই একজন অধিনায়ক ও এক জন নেতার মধ্যে পার্থক্য।”

একই কথা বলেন ওয়াকার ইউনিসও। তিনি বলেন,”টি-২০ ওপেন করা সব থেকে সহজ। বাবর দু-তিন বছর ধরে অন্য কাউকে ওপেন করতে দেয়নি। দলে কিছু নতুনত্ব আনতে হয়। আমাদের বোলিং, মিডল অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। কিন্তু ওপেনে সেই দু’জনই আছে। তাতে বিপক্ষের পরিকল্পনা করতে সুবিধা হচ্ছে।”

আক্রম-ইউনিসের মতন ম‍্যাচ হারের জন‍্য সরাসরি বাবরের দিকে আঙুল তুলেছেন পাকিস্তানের আরেক প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারও। বাবরকে ‘জঘন্য’ অধিনায়ক বলেছেন তিনি।

আরও পড়ুন:‘বিরাট’ প্রশংসায় বিসিসিআই সভাপতি রজার বিনি

 

 

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...