Friday, April 17, 2026

‘বিরাট’ প্রশংসায় বিসিসিআই সভাপতি রজার বিনি

Date:

Share post:

বিরাট প্রশংসায় বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি। টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ম‍্যাচের দুরন্ত ইনিংসের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিরাটে এই অনবদ্য ইনিংস দেখে মুখ খুললেন বিসিসিআই সভাপতি। বললেন, চাপের মুখে পরলে কীভাবে খেলতে হয় কোহলি জানে।

শুক্রবার কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে বিনি বলেন, “কোহলির নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই। পাকিস্তান ম‍্যাচ দেখে মনে হচ্ছিল বুঝি স্বপ্ন দেখছি। বিরাট যেভাবে বল মারছিল, বুঝে ওঠাই মুশকিল। ওটা অসাধারণ জয় ছিল। এরকম ম্যাচ খুব বেশি দেখা যায়না, যেখানে বেশিরভাগ সময়ে পাকিস্তান ছড়ি ঘোরায়, তারপর হঠাৎই ম্যাচ ভারতের অনুকূলে ঢলে পড়ে। ক্রিকেটের জন্য দারুণ বিষয় এবং ক্রিকেটপ্রেমীরা এধরণেই ম্যাচই দেখতে চায়।”

তিনি আরও বলেন,”কোহলির নিজেদের প্রমাণ করার কিছু নেই। ও একজন ক্লাস প্লেয়ার এবং ওর মতো ক্রিকেটাররা চাপের মুখেই পরিণত হয়। চাপের পরিস্থিতিতেই ওদের ব্যাট থেকে সেরাটা বেরিয়ে আসে।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে ছন্দ পেতে কী করেছেন ভুবনেশ্বর কুমার? জানালেন নিজেই

 

Related articles

মে-এর শুরুতেই ফলপ্রকাশ মাধ্যমিকের

ছাত্রছাত্রী জন্য বড় খবর! ২০২৬ মাধ্যমিকের (Madhyamik Result 2026) ফল প্রকাশ হতে আগামী ৮ মে। চলতি বছর মাধ্যমিক...

লজ্জার পরাজয়: ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে মহিলা সংরক্ষণ বিল পাসের বিজেপির চেষ্টা খারিজ সংসদে

দেশের ডিলিমিটেশন ব্যবস্থাকে চক্রান্ত করে লোকসভায় পাশ করার চেষ্টা করেছিল কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। মহিলা সংরক্ষণ বিলের আড়ালে...

রসগোল্লা চাওয়ার ‘অপরাধ’, যোগীরাজ্যে উনুনে ফেলে দেওয়া হল ১১ বছরের শিশুকে 

বিয়ের আসরে হুল্লোড় আর পাত পেড়ে খাওয়া-দাওয়া তো নতুন কিছু নয়। কিন্তু বার বার রসগোল্লা চাওয়ার জন্য যে...

সাবধান মেয়েরা, ব্যাগে কিছু ঢুকিয়ে দেবে! নির্বাচনে বিজেপির ষড়যন্ত্রে নতুন আশঙ্কা মমতার

নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলায় নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু করার নামে প্রতিশোধমূলক আচরণ স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন।...